1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
পরিবর্তন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে কিনা তা বিবেচনাধীন: নাহিদ ইসলাম - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

পরিবর্তন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে কিনা তা বিবেচনাধীন: নাহিদ ইসলাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : পরিবর্তন ছাড়া নির্বাচনে গেলে সেটা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কীনা সেটাও বিবেচনাধীন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এই বৈঠক শেষে নাহিদ আরও বলেন, সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন নিয়েই মূলত কথা হয়েছে। সংখ্যালঘু এবং আমাদের রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার কমিশনে যেসব প্রস্তাব আমরা দিয়েছি সেগুলো বলেছি। আমাদের প্রধান তিনটি দাবি বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন, সেসব বিষয়েও বলেছি। আমরা বলেছি ন্যূনতম সংস্কার নয় আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন চাই।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বর্তমান মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা চলছে। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। প্রশাসন বিএনপির পক্ষে রয়েছে। মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ। এই ধরণের প্রশাসন থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নাহিদ বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা সেটিতে প্রাথমিক সমর্থন দিয়েছি। কিন্তু কি কি কাজ করে নির্বাচনে যাচ্ছি সেটি বিবেচনাধীন।

বৈঠকে দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও মুখপাত্র শামান্তা শারমিন উপস্থিত ছিলেন। এনসিপি’র আগে জামায়াত নেতারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট