1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়: টুকু - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়: টুকু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে করিডোর নিয়ে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই দেশের প্রতি ইঞ্চি ভূমির মালিক এই দেশের জনগণ। কাউকে সেই ভূমি ব্যবহার করতে দিলে জনগণের অনুমতি লাগবে। ভূমি ব্যবহারের বিষয়ে অবশ্যই মালিকদের, অর্থাৎ জনগণের মত নেওয়া উচিত।

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের করিডোর কেউ ব্যবহার করবে আর জনগণ জানবে না, এটা হতে পারে না। দেশটি সকলের, সবাই মিলে দেশের স্বার্থ রক্ষা করতে হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই দেশের মালিকানা জনগণের, তারা তাদের ভোটাধিকার ফেরত চায়। বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তিন কোটি ৬০ লাখ নতুন ভোটার ভোট দেওয়ার সুযোগ পায়নি। এই দেশের মালিকানা এককভাবে কেউ ভোগ করতে পারে না। ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন জনগণের প্রত্যাশা একটি গণতান্ত্রিক বাংলাদেশ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, বিএনপি সেটাই চায়।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। এটি আমাদের জন্য আনন্দের। তাকে বরণ করতে সবাই আনন্দিত।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট