1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নড়াইলে হাসিনা-কাদেরসহ ২৪ জনের নামে মামলা - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নড়াইলে হাসিনা-কাদেরসহ ২৪ জনের নামে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৮৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে শফিকুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেশব্যাপী খুন, গুম ও জখমের হুকুম পেয়ে আসামিরা ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে রাসেল সেতুর পূর্ব পাশে পরিকল্পিতভাবে হামলা চালান। আসামিদের বেপরোয়া হামলা, গুলি ও বোমার বিস্ফোরণে অনেকেই গুরুতর জখম হন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গত ৪ আগস্টের ঘটনায় ১০ সেপ্টেম্বর নড়াইল থানায় একটি মামলা হয়েছে। শফিকুল ইসলাম বাদী হয়ে যে এজাহারটি জমা দিয়েছেন, সেটি ১০ সেপ্টেম্বরের মামলার সঙ্গে যুক্ত করে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করবেন।

এরআগে গত ১০ সেপ্টেম্বর নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফী বিন মর্তুজা, তার বাবা গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ ৯০ জনের নাম উল্লেখ করে নড়াইল থানায় একটি মামলা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট