1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ছয় মাসে ডিএমপির ২৫৯ বিশেষ অভিযান, ১১৩২৩ আসামি গ্রেফতার - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

ছয় মাসে ডিএমপির ২৫৯ বিশেষ অভিযান, ১১৩২৩ আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ছয় মাসে (মার্চ থেকে আগস্ট) সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় ৫৫৫৮টি মামলা নিষ্পত্তি করেছে। এই সময়ে ২৫৯টি বিশেষ অভিযানে ১১ হাজার ৩২৩ জন আসামিকে গ্রেফতার করা হয়, যার মধ্যে ২৭৭১ জনকে কারাদণ্ড এবং মোট ৩৫ লাখ ৫ হাজার ১৩০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন শাস্তি হিসেবে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে তাৎক্ষণিক বিচার কার্যক্রমের এই প্রক্রিয়ার ফলে ভুক্তভোগীরা দ্রুত বিচারিক সেবা পাচ্ছেন এবং নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় বদ্ধপরিকর এবং এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট