1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মেজর হাফিজ - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মেজর হাফিজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৬৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিষয়টি নিশ্চিত করে হাফিজ উদ্দিন আহমেদের ছেলে জানিয়েছেন, বিমান থেকে নামার পর কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরের ভেতরে বসিয়ে রাখেন। বেলা সাড়ে ১১টায় সেখান থেকে বের হন তিনি।

জানা গেছে, হাঁটুতে অস্ত্রোপচারের জন্য গত ১৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে ঢাকা ত্যাগ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

এর আগে ১২ ডিসেম্বর স্ত্রী দিলারাসহ তিনি ভারত যাওয়ার কথা থাকলেও ইমিগ্রেশন হাফিজ উদ্দিন আহমেদকে যেতে দেয়নি। তখন তার স্ত্রী ভারত যান।

এরপর ১৩ ডিসেম্বর হাফিজ উদ্দিনকে বিদেশ যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন তিনি।

রিটে তাকে বাংলাদেশ ত্যাগ ও বিদেশ থেকে দেশে ফেরার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি।

উল্লেখ্য, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ২১ মাসের সাজাপ্রাপ্ত আসামি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আড়াই মাস পর দেশে ফিরলেন।

গত ২৮ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ২০১১ সালে গুলশান থানায় দায়ের করা মামলায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) ২১ মাসের সাজা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট