1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত ১২টার দিকে রাজধানীর মহাখালীর বাসা থেকে ডিএমপির তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

গত ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের যুগ্ম মহাসচিব (শিক্ষা ও আইন) মুফতি হারুন ইজাহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ২৩ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির।

এছাড়া, গত ৫ আগস্ট যাত্রাবাড়ীর কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি শাহরিয়ার কবির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট