1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার হওয়া উচিত : মির্জা আব্বাস - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার হওয়া উচিত : মির্জা আব্বাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতন করা হয়েছিল বলে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের এমন একটি কক্ষে রাখা হয়েছিল, যেখানে ইঁদুর আর পোকামাকড় দৌড়াত। কয়েকজন জেলার ও ডেপুটি জেলার অন্যায়ভাবে তাকে ছাদের ওপর একটি কক্ষে রেখেছিলেন।’

শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

এ সময় মির্জা আব্বাস বলেন, ‘এই নির্যাতনের জন্য যারা দায়ী, তাদের বিচার হওয়া উচিত।’

বিএনপির দুর্দিনে দলের নেতৃত্ব দিয়ে খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ‘আমরা যারা কয়েকজন তার সঙ্গে কাজ করেছি তারা তার দৃঢ় মনোবল দেখেছি। গণতন্ত্রের প্রশ্নে তার আপসহীন নেতৃত্ব এবং নেতা-কর্মীদের প্রতি তার ভালোবাসা ও স্নেহ তুলনাহীন।’

নয়াপল্টনের মিলাদ ও দোয়া মাহফিলে মির্জা আব্বাস ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান বক্তব্য দেন। মিলাদে বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, সুলতান সালাহউদ্দিন টুকু, সাইফুল আলম নিরবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট