1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
কেএনএফ সংশ্লিষ্টতা : ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৭ - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

কেএনএফ সংশ্লিষ্টতা : ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৭

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৫৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বান্দরবানের রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটপাটে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংশ্লিষ্টতার সন্দেহে নারীসহ আরো সাতজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এর মধ্যে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েছেন। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে গ্রেফতাদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস ইমরান।

গ্রেফতাররা হলেন লাইমিপাড়ার বাসিন্দা ভান বিয়াক লিয়ান বম (২৩), রুমা মুনলাইপাড়ার লাল নূন নোয়াম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান বম (৩২), লাল মিন বম (৫০) ও রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভানমুন নোয়াম বম (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, ২ এপ্রিল রুমা উপজেলার সোনালী ব্যাংক ডাকাতির ও অস্ত্র লুটপাটে কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে লাইমিপাড়া থেকে এক নারী ও রুমা মুনলাইপাড়া থেকে ছয়জনসহ সাতজনকে গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতারদের রুমা থানার আইনের প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেয়া হয়।

এদিকে কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে ২২ নারীসহ ৭৮ জনকে রুমা ও থানচির ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় করা নয়টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেএনএফ সংশ্লিষ্টতার সন্দেহে এক নারীসহ সাতজনকে রুমা অস্ত্র লুটের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট