1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
কৃষকদল নেতা শহীদুল ইসলাম বাবুলকে গ্রেফতারের প্রতিবাদে বদলগাছীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

কৃষকদল নেতা শহীদুল ইসলাম বাবুলকে গ্রেফতারের প্রতিবাদে বদলগাছীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁর বদলগাছীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বদলগাছী সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হালিম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আহসান হাবীব লিটনসহ উপজেলা বিএনপি ও উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
বক্তব্যে রেজাউন নবী স্যান্ডো বলেন, “শহিদুল ইসলাম বাবুল ভাইকে ফরমায়েশি গায়েবি মিথ্যা মামলায় আটক করা হয়েছে। আমরা বদলগাছী থানা বিএনপি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ড. ইউনুস সাহেব, আপনি ভুলে গেছেন—আপনি যখন হেঁটে হেঁটে ৬ তলায় উঠতেন, অর্ধেক উঠার পর বসতেন আবার উঠতেন, আপনার মামলা উঠে যায়, কিন্তু আমাদের বিএনপির নেত্রীবৃন্দের মামলা ওঠে না। অবিলম্বে শহিদুল ইসলাম বাবুল ভাইসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর মামলা প্রত্যাহারের আহবান জানাই।”
প্রধান অতিথি জাকির হোসেন চৌধুরী বলেন, “রাজনীতির অপর নাম সংগ্রাম, এটাই বাস্তবতা। শহিদুল ইসলাম বাবুল একজন ক্লিন ইমেজের মানুষ, অন্যায়ভাবে তাকে কারাগারে রাখা হয়েছে। বদলগাছী উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের নিঃশর্ত মুক্তি যদি না দেওয়া হয়, তাহলে আগামীকাল থেকে লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণ করব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট