1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
এ সরকারের আমলে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত: টুকু - ধানের শীষ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

এ সরকারের আমলে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত: টুকু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৫১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সদ্য সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বর্তমান ডামি সরকারের আমলে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলায় বহু আলেম উলামাদের কারাবরণ করতে হয়েছে। এখনো অনেক আলেম কারাগারে বন্দি রয়েছেন।’

মঙ্গলবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে গুলিপেচা গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান ভয়াবহ দুঃশাসনের কারণে এবারের ঈদও ভালোভাবে করতে পারেনি মানুষ। সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অন্যদিকে লুটেরাদের সিন্ডিকেটের কারণে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণহীন। মানুষ এখন চরম অর্থ কষ্টে দিনাতিপাত করছে। অনেক মানুষ কোরবানি দিতে পারেনি। এ অবস্থা থেকে বাঁচতে হলে সবাইকে দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

এ সময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, মসজিদের দায়িত্বশীল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট