1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
এটি জনগণের নির্বাচন নয় : রিজভী - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

এটি জনগণের নির্বাচন নয় : রিজভী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৫১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : একতরফা ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রবিবার সকালে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে মালিবাগ কাঁচা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা দেশে-বিদেশে টাকা পাচার করেছে, জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না।

তিনি বলেন, এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না।
বিএনপির এই নেতা বলেন, কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ! কারণ তারা যে লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে, তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে, সেটি তারা বজায় রাখতে চায়।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, লুটেরাদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন, এ নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ যুব-বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট