1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না : মির্জা ফখরুল ইসলাম - ধানের শীষ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না : মির্জা ফখরুল ইসলাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : মিয়ানমারের বেসামরিক লোকজনের কাছে মানবিক করিডর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এটিকে অন্তর্বর্তী সরকারের একক সিদ্ধান্ত বলে দাবি করেছেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ‘আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। এখানে এসে অন্য কেউ গোলমাল করুক আমরা চাই না। এমনিই রোহিঙ্গা নিয়ে আমরা সমস্যায় আছি।’

সোমবার (২৮ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে শেখ বাজার এলাকায় গণসংযোগের সময় বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব আরও বলেন, জাতিগতভাবে সাহায্য করতে আমাদের আপত্তি নাই।

বিএনপি মহাসচিব বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে সবার আগে কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেবে। তিনি আরও বলেন, এই সরকারে প্রধান দায়িত্ব হচ্ছে দেশে একটা নির্বাচন করবে যেখানে সবাই ভোট দিতে পারবে। কারণ বিগত ১৫ থেকে ১৬ বছরও আমরা কেউ ভোট দেওয়া তো দূরের কথা, কেন্দ্রেও যেতে পারিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট