1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আওয়ামী লীগ খুনের পৈশাচিক খেলায় মাতোয়ারা - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

আওয়ামী লীগ খুনের পৈশাচিক খেলায় মাতোয়ারা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না বলেই বর্তমান ফ্যাসিবাদমুক্ত পরিস্থিতিতে দেশব্যাপী খুন-খারাবির মতো পৈশাচিক ও রোমহর্ষক খেলায় মাতোয়ারা হয়ে উঠেছে। এ ধরনের রোমহর্ষক, পৈশাচিক, বর্বরোচিত ও কাপুরুষোচিত ঘটনা গভীর উদ্বেগজনক।

গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বিবৃতিতে আরও বলেন, যশোর জেলাধীন চৌগাছা উপজেলার ১০ নম্বর নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আবুল হোসেনসহ তার তিন ছেলেকে প্রকাশ্যে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা নির্দয়ভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা সেই পৈশাচিকতার নির্মম বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীকে কঠোর হস্তে দমন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এ সময় তিনি আবুল হোসেনসহ তার তিন ছেলেকে প্রকাশ্যে গুরুতর আহতকারী আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

জানা যায়, গত মঙ্গলবার সকালে যশোরের নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আবুল হোসেনসহ তার তিন ছেলেকে প্রকাশ্যে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা নির্মমভাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহতরা যশোর ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। এদিকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ কৃষক দলের নেতারা অপর এক বিবৃতিতে আবুল হোসেনসহ তার তিন ছেলেকে নির্মমভাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট