1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
অন্নদার দেড়শ' বছর পূর্তিতে তিনদিনের আনন্দ আয়োজন - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

অন্নদার দেড়শ’ বছর পূর্তিতে তিনদিনের আনন্দ আয়োজন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ’ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যসহ সাবেক প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের আশা করছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ)।
টানা তিনদিন চলবে আনন্দ আয়োজন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে আবেশ নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে আবেশের সভাপতি, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ জানান, আগামী ২৪-২৬ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে দেড়শ’ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৪ ডিসেম্বর বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে আনন্দ আয়োজন থাকবে। টানা তিনদিনই নানা আয়োজন থাকবে।
আবেশ সভাপতি বলেন, ‘১৮৭৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ব্রাহ্মণবাড়িয়াসহ সমগ্র দেশে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। দেড়শ বছরেরও বেশি সময় ধরে স্কুলটি দেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনের অসংখ্য কৃতি ব্যক্তিত্ব উপহার দিয়েছে।’
দেড়শ বছর পূর্তি উপলক্ষে এরইমধ্যে বিতর্ক উৎসব ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
আবেশের সহ প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংগঠনটির সহ-সভাপতি ইমাম শাহীন, খায়রুল ইসলাম শামীম, মুমিনুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক ড. তৌফিকুল ইসলাম মিথিল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজহার খান, সাংগঠনিক সম্পাদক মো: আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট