1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
অক্টোবর নভেম্বরে তফসিল : ডিসেম্বরে সংসদ নির্বাচনের প্রস্তুতি - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

অক্টোবর নভেম্বরে তফসিল : ডিসেম্বরে সংসদ নির্বাচনের প্রস্তুতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন-ইসি। এজন্য জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজও শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচনি প্রস্তুতি শেষ করতে সময় নির্ধারণ করেই কাজ করছে সাংবিধানিক এই সংস্থাটি। এ ছাড়া নির্বাচনি মালামাল সংগ্রহের প্রক্রিয়া চলছে। তবে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কথা আপাতত ভাবছে না ইসি। সরকার চাইলে স্বল্পসংখ্যক স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন হতে পারে।

ইসির কর্মকর্তারা বলছেন, ডিসেম্বরের শেষ দিকে ভোট করতে হলে নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করতে হবে। আর ডিসেম্বরে প্রথম দিকে নির্বাচন করতে হলে অক্টোবরের মাঝামাঝিতেই তফসিল দিতে হবে। তবে সব ধরনের প্রস্তুতি শেষ করে অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করা কঠিন হবে বলে মনে করছেন কর্মকর্তারা।

আগামী ডিসেম্বর ধরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা উন্নয়ন সহযোগীদের জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউরোপীয় ইউনিয়ন ও উন্নয়ন সহযোগী ১৭টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইসির বৈঠক হয়।

বৈঠকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট