1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
৬ ব্যাংকের এলসি খোলার শর্ত শিথিল - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

৬ ব্যাংকের এলসি খোলার শর্ত শিথিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হওয়া শরিয়াভিত্তিক ছয় ব্যাংকের এলসি মার্জিনের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শতভাগ মার্জিনের পরিবর্তে আমদানি ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার নির্ধারিত হবে।

বৃহস্পতিবার ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

এত দিন এই ছয় ব্যাংকে এস আলম গ্রুপের কঠোর নিয়ন্ত্রণ ছিল। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের বোর্ড ভেঙে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করে। পরে এই ছয় ব্যাংকের ঋণ বিতরণসহ বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট