1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
৩ গুণ বেশি ভোটে এগিয়ে পাটমন্ত্রী, পাত্তাও পাননি তৈমুর আলম - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

৩ গুণ বেশি ভোটে এগিয়ে পাটমন্ত্রী, পাত্তাও পাননি তৈমুর আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ৫৫ কেন্দ্রে ৬৫ হাজার ৩৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ১৬ হাজার ৫৪৩ ভোট পেয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী।

রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার এক হাজার ৭৯১ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, এই আসনে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। এই আসনে মোট ৯ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার গোলাম দস্তগীর গাজী, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান ভূঁইয়া (কেটলি), স্বতন্ত্র প্রার্থী গাজী গোলাম মর্তুজা (ঈগল), স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (আলমিরা), জাকের পার্টির মো. জোবায়ের আলম (গোলাপ ফুল), জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন চৌধুরী (ট্রাক), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের এ কে এম শহিদুল ইসলাম (চেয়ার)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট