1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
১০ মামলায় জামিন চেয়েছেন মির্জা ফখরুল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

১০ মামলায় জামিন চেয়েছেন মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : পুলিশ কনস্টেবল হত্যাসহ পৃথক ১০ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে আবেদন করা হয়েছে।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ আবেদন করেন।
পল্টন থানার সাত মামলা ও রমনা মডেল থানার তিন মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এ মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

এদিকে আদালতে সাধারণ নিবন্ধন শাখা সূত্র বলছে, মির্জা ফখরুল ১০ মামলার এজাহারনামীয় আসামি হলেও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে জামিন চেয়ে আবেদন করা হয়েছে। বিএনপির আইনজীবীরা বলছেন, তাকে গ্রেপ্তার না দেখানো হলেও আমরা জামিন চেয়ে আবেদন করেছি।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ শে অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কৃতজ্ঞতায় : দৈনিক মানবজমিন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট