1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পথ অনুসরণ করে এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, এই স্বীকৃতি কার্যকর হবে তখনই, যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসকে ভবিষ্যতের রাষ্ট্রীয় কাঠামো থেকে সরিয়ে রাখার বিষয়ে প্রতিশ্রুতি দেবে।

তার ভাষায়, গাজা সংকট সমাধান ও মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধে দুটি রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র মানবিক ও কার্যকর পথ।

ইসরায়েল অবশ্য অস্ট্রেলিয়ার এই ঘোষণাকে ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতো’ সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে। তারা বলছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে হামাসের মতো গোষ্ঠীগুলোর অবস্থানকে বৈধতা দেওয়া।

অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এই স্বীকৃতি তাদের জনগণের আত্মনির্ধারণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনেরই প্রতিফলন। সূত্র : এএফপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট