1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সুদানে কলেরার ঝুঁকিতে ৩০ লাখেরও বেশি মানুষ: ইউনিসেফ - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সুদানে কলেরার ঝুঁকিতে ৩০ লাখেরও বেশি মানুষ: ইউনিসেফ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সুদানে ৩০ লাখেরও বেশি মানুষ কলেরার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

ইউনিসেফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শুক্রবার বলেছে, দেশটিতে পাঁচ বছরের কম বয়সী পাঁচ লাখ শিশুসহ ৩১ লাখ মানুষ কলেরার ঝুঁকিতে রয়েছে।

ইউনিসেফের মতে, ২০২৩ সালের এপ্রিলে সুদানে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর টিকাদান কর্মসূচি ৮৫ শতাংশ থেকে প্রায় ৫০ শতাংশে নেমে এসেছে।

পোস্টে বলা হয়েছে, সংঘাতপূর্ণ অঞ্চলে ৭০ শতাংশের বেশি হাসপাতাল বন্ধ হয়ে গেছে এবং ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মীদের কয়েক মাস ধরে বেতন দেওয়া হয়নি।

সুদানে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে কলেরা, ম্যালেরিয়া, হাম ও ডেঙ্গু জ্বরের মতো মহামারি রোগ ছড়িয়ে পড়েছে, যার ফলে শত শত মানুষের মৃত্যু হয়েছে।

সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি বছরের আগস্টে দেশটিতে কলেরার প্রাদুর্ভাব ঘোষণা করে। সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যেকার সংঘাত রাজধানী খার্তুম এবং অন্যান্য শহরাঞ্চলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে।

জাতিসংঘের মতে, সুদানের সংঘাত বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে। জাতিসংঘের ধারণা, চলমান সংঘাতে সুদানে এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে- দেশটির জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ। এর মধ্যে ২০ লাখেরও বেশি সুদানি প্রতিবেশি দেশে পালিয়েছে।

উত্তর আফ্রিকার দেশটিতে টানা ১৮ মাসেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে অনেকের মতে, এ সংখ্যা এক লাখ ৫০ হাজারের বেশি হতে পারে। সূত্র: সিনহুয়া

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট