1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সিরিয়ার চাবি তুরস্কের হাতে: ট্রাম্প - ধানের শীষ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সিরিয়ার চাবি তুরস্কের হাতে: ট্রাম্প

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সিরিয়ার ভবিষ্যতের ‘চাবি’ তুরস্কের হাতে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১৭ ডিসেম্বর) ফ্লোরিডা অঙ্গরাজ্যে তার পাম বিচের বাড়ি ‘মার-এ-লাগো’-তে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গত ৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় দুই যুগের আলোচিত-সমালোচিত শাসক বাশার আল-আসাদের পতন হয়। বিদ্রোহী যোদ্ধাদের ঝোড়ো অভিযানের মাত্র ১২ দিনের মাথায় ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে চলে যান তিনি। রাশিয়ার আশ্রয় নিয়েছেন আসাদ। মস্কোয় বাশার ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে।

এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান হয়েছে। ২০০০ সালে বাশার আল-আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার আগে তার বাবা হাফিজ আল–আসাদ একটানা ২৯ বছর দেশ শাসন করেছিলেন। সিরিয়া এখন বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রণে। তাদের নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের একটি গোষ্ঠী।

বাশারবিরোধী গৃহযুদ্ধে তুরস্ক একাধিক বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল। বিদ্রোহের নেতৃত্ব দেওয়া হায়াত তাহরিত আল-শামের (এইচটিএস) সঙ্গেও দেশটির সুসম্পর্ক রয়েছে। অন্যদিকে তুরস্ক ন্যাটোর সদস্য।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আঙ্কারার প্রশংসা করে বলেন, ‘তুরস্ক একটি প্রধান সামরিক শক্তি, যেটি যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েনি।’

‘আপনারা জানেন এই মুহূর্তে সিরিয়ায় অনেক কিছু আছে, অনেক কিছুই এখনো অনির্দিষ্ট…। আমি মনে করি সিরিয়ার চাবি তুরস্কের হাতেই রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট