1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সারাদেশে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সারাদেশে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৪২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশ ইতিহাসের ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে, সম্মিলিতভাবে সরকারের এই নৃশংসতা রুখে দিতে হবে।

কোটা সংস্কারর দাবিতে আন্দোলনরত নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভসহ দু’দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে বৃহস্পতিবার ঢাকায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিকেল ৩টায় এবং সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন, এবং শুক্রবার (১৯ জুলাই) সারাদেশের সব মসজিদে দোয়া এবং মিছিল।

বুধবার বিকেলে পুরানা পল্টন আইএবি মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘সরকার জনগণের দেওয়া ভ্যাট-টেক্স নিজেদের মধ্যে ভাগাভাগি করে বিদেশে পাচার করছে। কোটার নামে নিজেদের দলীয় লোকজনদের চাকরি দিয়ে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাচ্ছে। এ জন্য মেধাবীদের দূরে রাখছে। আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। যার যার অবস্থান থেকে দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট