1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী'র মৃত্যুতে বাংলাদেশ জাতীয় পার্টি'র শোক - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র মৃত্যুতে বাংলাদেশ জাতীয় পার্টি’র শোক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬৪ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি : দেশের সিনিয়র সাংবাদিক ও বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (কাঠাল মার্কা) এর চেয়ারম্যান প্রফেসর ডা: এম এ মুকিত ও মহাসচিব জাফর আহম্মদ জয়।

নেতৃদ্বয় বুধবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বলেন, রুহুল আমিন গাজী ছিলেন সংবাদপত্র জগতের উজ্জ্বল নক্ষত্র। সারাজীবন তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদকর্মীদের অধিকার এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। বিশেষ করে পতিত স্বৈরাচারের অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি সব সময় সরব ছিলেন। শত প্রতিকুল পরিস্থিতিতেও ছিলেন অবিচল। যার ফলশ্রুতিতে স্বৈরাচারের রোষানলে দীর্ঘ দিন কারারুদ্ধ জীবন যাপন করেন। দীর্ঘ কারাবাসে তিনি অসুস্থ হয়েছিলেন। তার আপোষহীন সংগ্রামের ফলে ফ্যাসিস্ট হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে। তার মৃত্যু গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করল, যা সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহর দরবারে দোয়া করছি, যাতে তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন।

নেতৃদ্বয় তাঁর শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট