1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সরকারে বসে সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেয়া হবে না : ফখরুল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সরকারে বসে সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেয়া হবে না : ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : দেশে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি। তবে সরকারে বসে সব ধরনের সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এমনটা জানান তিনি।

‘ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ, সদস্য নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্ররাজনীতি’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, ‘খুব পরিষ্কার করেই বলছি- অবশ্যই নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র-সংগঠন উজ্জীবিত করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যতই দল তৈরি করবেন স্বাগত জানাবো। কিন্তু তার অর্থ এই নয়- আপনারা সরকারে বসে সরকারের সব সুযোগ-সুবিধা নিয়ে আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেয়া হবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এক-এগারোর ভুক্তভোগী। এক-এগারো যারা তৈরি করেছে তারা মানুষের কাছে টিকতে পারেনি। আবারও হুঁশিয়ার করে দিতে চাই- যদি আবার কেউ সেই এক-এগারোর কথা চিন্তা করে, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চায়, তাহলে জনগণ কখনোই তা মেনে নেবে না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট