1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সরকার দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়: আদিলুর রহমান - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সরকার দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়: আদিলুর রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি বলেন, সরকার দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। নতুন ব্যবস্থায় ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

এ সময় বিএনপি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচারবিরোধী ছাত্র পরিষদ, ৮২-৯০ ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা, বিপ্লবী ছাত্র মৈত্রী, ৯০ এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য ও পাহাড়ি ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি এরশাদ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে পুলিশের গুলিতে নিহত হন জাফর, জয়নাল, দীপালী, মোজাম্মেল, আইয়ুব ও কাঞ্চন। আন্দোলনের মুখে বাতিল করা হয় সেই শিক্ষানীতি। সেই থেকে ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট