1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জামায়াত - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জামায়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে, শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জোটের দশ দল অপেক্ষা করবে। তবে শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী দেবার বিষয়টি চূড়ান্ত করবে দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণার পর জামায়াতের সর্বোচ্চ ফোরাম জরুরি বৈঠকে বসে। শনিবার বেলা ১২টায় এ বৈঠক সংক্রান্ত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের বিষয়ে জোটের অবস্থার তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘১১ দলের সমঝোতায় চূড়ান্ত হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আসনগুলো এখনো ফাঁকা রয়েছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে, শেষ সময় পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবে দশ দল।’

তবে শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী দেবার বিষয়টি চূড়ান্ত করবে দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি।’

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ইসলামী আন্দোলন যদি শেষমেশ না-ই আসে তবে ফাঁকা রাখা আসনগুলোতে নিজেদের প্রার্থী দেবার ব্যাপারে আলোচনা করে চূড়ান্ত করা হবে। আর এ কাজটি করবে ১০ দলের লিঁয়াজো কমিটি।’

বৈঠকে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে জামায়াতের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান এই নেতা।

এর আগে, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩ আসনে প্রার্থী দেবার ঘোষণা দেয় ১০ দলের শীর্ষ নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট