1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
শুধু রাজনীতি নয়, সমাজের সবকিছু গ্রাস করছে সরকার : ড. মঈন খান - ধানের শীষ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

শুধু রাজনীতি নয়, সমাজের সবকিছু গ্রাস করছে সরকার : ড. মঈন খান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই, সরকার সব ধ্বংস করে দিয়েছে। শুধু রাজনীতি নয়, সমাজের সবকিছু গ্রাস করছে সরকার। ক্ষমতা হারানোর ভয়ে ভীতু তারা। জনগণের সেবা নয়, ক্ষমতায় টিকে থাকাই তাদের একমাত্র লক্ষ্য।

বুধবার ধানমন্ডিতে ব্যারিস্টার রুহুল কবির কাজল ও ওসমান চৌধুরীর বাড়িতে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, দেশে যখন একদলীয় সরকার কায়েম হয়, তখন পরিস্থিতি এখনকার মতোই হবে। ক্ষমতা ধরে রাখার জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে সরকার। প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
এসময় মেজর হাফিজকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন ঘটনা যত প্রকাশিত হচ্ছে, সরকার তত হেয় হচ্ছে। এতে স্পষ্ট হয়েছে, নির্বাচনের আগে সরকার বিরোধীদলগুলোকে কীভাবে আয়ত্তে আনতে চেয়েছিল। সরকারের সবধরনের কৌশল ব্যর্থ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট