1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৫৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গণ, ক্যাম্পাস ও রাজপথে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসঙ্ঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে’ তারা এই কর্মসূচির ডাক দিয়েছে। তাদের কর্মসূচির মূল লক্ষ্য পূর্বঘোষিত নয় দফা দাবি আদায় করা।

সেই নয় দফা দাবির মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেককে বরখাস্ত করার মতো দফা রয়েছে।

বিজ্ঞপ্তিতে সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে এ কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট