1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
শান্তি প্রতিষ্ঠা কমিটির বিবৃতি, কেএনএফ সদস্যদের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বান - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

শান্তি প্রতিষ্ঠা কমিটির বিবৃতি, কেএনএফ সদস্যদের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বান্দরবানে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে বিবৃতি দিয়েছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। বিবৃতিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে। অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কেএনএফ সদস্যদের প্রতি আহ্বানও জানানো হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) বেলা ৩টায় শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃততে বলা হয়, কেএনএফের দাবি অনুযায়ী বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং শান্তি প্রতিষ্ঠা কমিটির সমন্বয়ে এ পর্যন্ত বম জনগোষ্ঠীর জন্য রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার মোট ৯৬৮টি বম পরিবারের মাঝে ১৩৪ মেট্রিকটন খাদ্য শস্য, নগদ অর্থ, শীতবস্ত্র, চিকিৎসা সহায়তা প্রদানসহ তাদের কারান্তরীণ দুইজন সদস্যকে জামিনে মুক্তি লাভে সহায়তা প্রদান করা হয়েছে। অবশিষ্ট কারান্তরীণ সদস্যদের মুক্তির ব্যাপারে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত বম জনগোষ্ঠীদের সহায়তার জন্য এলাকায় খাদ্য-শস্য ইতোমধ্যে পৌঁছানো হয়েছে। তাদের উত্থাপিত দাবিসমূহ ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট গোচরিভূত করা হয়েছে।

তবুও কেএনএফ সদস্যরা গত ২ এপ্রিল রুমা উপজেলায় অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালিয়েছিল। জিম্মি করেছিল ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে। লুট করেছিল পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র। ৩ এপ্রিল থানচি উপজেলায় স্থানীয়বাসীদের জিম্মি করে এলোপাথাড়ি গুলিবর্ষণ ও দুইটি ব্যাংক লুট করার মতো জঘন্যতম ঘটনায় সমগ্র জাতি স্তম্ভিত ও মর্মাহত, যা সম্পূর্ণভাবে সমঝোতা চুক্তির শর্তাবলী লঙ্ঘন।

ইতোমধ্যে অপহরণের শিকার ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে ৪ এপ্রিল উদ্ধার করা গেলেও পুলিশ এবং আনসার বাহিনীর লুট হওয়া মোট ১৪টি অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় লুট হওয়া অস্ত্র উদ্ধার ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা একান্ত প্রয়োজন।

লিখিত বক্তব্যে বলা হয়, শান্তি প্রতিষ্ঠা কমিটিসহ আপামর জনগণ এ উদ্ভট পরিস্থিতি কোনভাবে কামনা করছে না। এমন অশান্ত পরিস্থিতি পরিহার এবং সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী কেএনএফের সকল সদস্য শান্তি বজায় রাখতে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানায় শান্তি প্রতিষ্ঠা কমিটি।

এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে কেএনএফের সঙ্গে শান্তি কমিটির আলোচনা স্থগিতের ঘোষণা দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা। বৃহস্পতিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট