1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
যে জনগণের জন্য স্বাধীনতা তারাই আজ কোণঠাসা: দুদু - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

যে জনগণের জন্য স্বাধীনতা তারাই আজ কোণঠাসা: দুদু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৬০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যে জনগণের জন্য স্বাধীনতা তারাই আজ কোণঠাসা। শুধু তাই নয় তারা এতটাই নির্যাতনের শিকার যে এই উপমহাদেশের অন্য কোন দেশে তা দেখা যায় না।

মঙ্গলবার সেগুনবাগিচা মেট্রো লাউঞ্জে শিশু-কিশোরদের সংগঠন আবাবিলের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও ফররুখ সম্মাননা প্রদান ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, আজ আমাদের শিশুরাও অসহায়। এমনকি রাষ্ট্রীয় দ্বারাও নির্যাতনের শিকার। যেটি তারা পাওনা ভা‌লো স্কু‌লে ভ‌র্তি, অর্থ, সেটা রাষ্ট্র কিংবা তাদের পিতা-মাতা দিতে পারে বলে আমার মনে হয় না।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দেশে আজ গণতন্ত্র নাই। যার কারণে সমাজের সর্ব ক্ষেত্রে নীতিবান, বিবেকবান মানুষ উপেক্ষিত হচ্ছে। আমার ভাবতে অবাক লাগে মসজিদের ইমাম কীভাবে খুতবা দিবে সেটাও সার্কুলারের মাধ্যমে বলে দেয়া হচ্ছে। যখন সমাজে অন্যায় অবিচার থাকে তখন শিশুরা অবহেলিত হয় আর আমাদের দেশে আজ গণতন্ত্র নাই বলে তাই হচ্ছে।

তিনি বলেন, এই উপমহাদেশে পাঠান পাঞ্জাবসহ বহু জাতি রয়েছে। সবাই সাহসী। তবে একমাত্র বাঙালি জাতি যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে। বাঙালি একমাত্র জাতি যারা ‘উই রি‌ভোল্ট’ বলে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা নিয়ে এসেছে। যারা মুক্তিযুদ্ধ করে বিশ্বের দরবারে বাঙালি জাতির নাম উঁচু করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

আবাবিলের সভাপতি আকবর মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবা‌দি মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক মিয়া মোহাম্মাদ আ‌নোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন ও সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট