1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
মেজর (অব.) হাফিজ ও ডা. জাহিদকে ইউট্যাবের অভিনন্দন - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

মেজর (অব.) হাফিজ ও ডা. জাহিদকে ইউট্যাবের অভিনন্দন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মেজর (অব.) এম হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

শুক্রবার ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবৃতিতে বলা হয়েছে, ‌‘বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হচ্ছে জাতীয় স্থায়ী কমিটি। সাবেক সেনা কর্মকর্তা ও বরেণ্য ফুটবলার মেজর (অব.) এম হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং স্বনামধন্য চিকিৎসক বিশিষ্ট পেশাজীবী নেতা অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় তাদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।’

এর আগে জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন হাফিজ উদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট