1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ভোটকেন্দ্র দখলের আশা দুঃস্বপ্ন : সিইসি - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ভোটকেন্দ্র দখলের আশা দুঃস্বপ্ন : সিইসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যারা ভোট কেন্দ্র দখলের আশায় আছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ভোটকেন্দ্র দখল করে জেতার সুযোগ দেওয়া হবে না। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করে দেওয়া হবে।

শনিবার সকাল ১০ টায় রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকার আগামী ২ সপ্তাহের মধ্যে প্রকাশ হবে। সীমানা নির্ধারণ বিষয়ে শুনানি চলছে আগামী সপ্তাহ পর্যন্ত। ভোট কেন্দ্র বাছাইয়ের কাজও চলছে।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের সেসব সদস্যরা স্ব-উদ্যোগে ভোট জালিয়াতিতে জড়িত ছিল তাদের এবার নির্বাচন কার্যক্রমে অংশ নিতে হবে না।

তিনি বলেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। অস্ত্রবাজী করে ভোটে জয়ী হওয়া হওয়া যাবে না।

তিনি বলেন, পিআর পদ্ধতি সাংবিধানে নেই। পিআর নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট