1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ভারতীয় শাড়ি পোড়ালেন রিজভী - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ভারতীয় শাড়ি পোড়ালেন রিজভী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ভারতীয় শাড়ি রাস্তায় ছুড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আসামের বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে তিনি এ প্রতিক্রিয়া দেখান।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শিরোনামে একটি সভায় ভারতীয় শাড়ি ছুড়ে ফেলেন তিনি। এরপর সেখানে উপস্থিত নেতাকর্মীদের শাড়িটিতে আগুন ধরিয়ে দিতে নির্দেশ দেন। তার নির্দেশে সেটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেন নেতাকর্মীরা।

এরপর রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আমরা একবেলা খেয়ে থাকব, তবুও মাথানত করব না।

তিনি বলেন, যে শেখ হাসিনা গুম, খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে… তাকে ভারত পছন্দ করে, কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না।

বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতা বলেন, ভারত যা বলবে তাই শুনবে- এমনটা শেখ হাসিনার মতো দু-একজন থাকতে পারে। কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে।

এ সময় দলের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট