1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ভারত থেকে ‘পুশ ইন’ ঠেকানো সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ভারত থেকে ‘পুশ ইন’ ঠেকানো সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ‘ভারত থেকে পুশ ইন ঠেকানো সম্ভব না’— এমনটা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘পুশ ইন হচ্ছে, ফিজিক্যালি এটি ঠেকানো সম্ভব নয়। এটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের চিঠি আদান-প্রদান হচ্ছে। আমরা আজকে বা আগামীকাল আরেকটা চিঠি দেব এ বিষয়ে। এ সমস্যা সমাধানে কনস্যুলার পদ্ধতির (কনস্যুলার ডায়ালগ) আওতায় ভারতের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ভারত সরকার গত প্রায় এক মাসে অন্তত দুই হাজার মানুষকে স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঠেলে দিয়েছে। যাদের ঠেলে দেওয়া হয়েছে, তাদের মধ্যে মিয়ানমারের পাশাপাশি ভারতেরও অনেক নাগরিক রয়েছে। বাংলাদেশের সরকারি কর্মকর্তারা এভাবে সীমান্ত পথে ঠেলে দেওয়ার বিষয়টি ‘পুশ ইন’ হিসেবে অভিহিত করছেন। স্থানীয় পর্যায়ে সীমান্ত রক্ষায় নিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে এ বিষয়ে কয়েকটি চিঠি দিয়ে সরকারের আপত্তির কথা জানানো হয়েছে।

দুই দেশের মধ্যে নাগরিকদের চলাচল বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে বছরে একবার কনস্যুলার সংলাপের মাধ্যমে আলাপ–আলোচনার সুযোগ আছে। পুশ ইনের বিষয়ে এমন সংলাপের আলোচনায় আসতে পারে, এমনটা জানান উপদেষ্টা।

ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে প্রয়োজনে দেশটির সরকারকে আবার চিঠি দেওয়ার কথাও জানান উপদেষ্টা।

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গত জুলাই–আগস্টে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ বিষয়ে এর আগেও কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে।

বিদেশি উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর প্রতিনিধিরা বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জানতে চান কি না, এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই জানতে চান। তখন তাঁদের কাছে বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট