1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বোমা হামলার মধ্যেও লেবাননে টিকে থাকবে হিজবুল্লাহ: আয়াতুল্লাহ খামেনি - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

বোমা হামলার মধ্যেও লেবাননে টিকে থাকবে হিজবুল্লাহ: আয়াতুল্লাহ খামেনি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের হামলায় শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হলেও লেবাননের হিজবুল্লাহ শক্তভাবে দাঁড়িয়ে আছে।

বুধবার সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ইসরায়েল টানা তৃতীয় দিনের মতো শিয়া সশস্ত্র গোষ্ঠীটির ওপর হামলা অব্যাহত রেখেছে।

খামেনি বলেন, হিজবুল্লাহ দুর্বল হয়ে গেলেও টিকে থাকবে।

তিনি বলেন, হিজবুল্লাহর কার্যকরী ও মূল্যবান কয়েকজন সদস্য শহীদ হয়েছেন, যা নিঃসন্দেহে গোষ্ঠীটিকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে এটি এমন কোনও ক্ষতি নয়, যা তাদের নতজানু করে ফেলতে পারবে।

ইরানের এ ধর্মীয় নেতা বলেন, হিজবুল্লাহর সাংগঠনিক শক্তি বেশ জোরালো। তাদের যোদ্ধারা বেশ শক্তিশালী। একজন শীর্ষ কমান্ডারের মৃত্যুতে তারা দুর্বল হবে না।

ফিলিস্তিনি ও লেবানিজ প্রতিরোধ চূড়ান্ত বিজয় অর্জন করবে, এ ঘোষণা দিয়ে তিনি বক্তব্য শেষ করেন। সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট