1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন মোদি - ধানের শীষ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন মোদি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন জানানো হয়।

পোস্টে মোদি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে এক চূড়ান্ত বিজয়ের নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

পোস্টে আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে দাঁড়িয়ে থাকবে। আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং সাধারণ উন্নয়ন লক্ষ্য অর্জনে আপনার সাথে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট