1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন শুরু আজ - ধানের শীষ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন শুরু আজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘প্রাথমিক সদস্যপদ নবায়ণ’ কার্যক্রমের উদ্বোধন করা হবে আজ সোমবার (২০ জানুয়ারি)।

বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিবরা এবং বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত থাকবেন।

এতে সংশ্লিষ্ট নেতাদের যথাসময়ে বিএনপির ‘প্রাথমিক সদস্যপদ নবায়ণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট