1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিএনপির জাতীয় ঐক্যের ডাকে জামায়াতের সমর্থন - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

বিএনপির জাতীয় ঐক্যের ডাকে জামায়াতের সমর্থন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির ‘জাতীয় ঐক্যের’ ডাকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতি এ সমর্থন জানান।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়ে অবশেষে দেশে গণহত্যা চালিয়েছে। ছাত্রদের বুকে গুলি করে অনেক বাবা এবং মাকে সন্তান হারা করেছে। সরকার নিজেই দেশে নৈরাজ্য সৃষ্টি করে এখন বিরোধী দলের ওপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশসহ বিশ্ববাসী জানে যে, সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের কারণেই ছাত্রলীগ ও আইন-শৃঙ্খলাবাহিনী দেশে গণহত্যা চালিয়েছে। দেশের সর্বস্তরের মানুষ এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির মহাসচিব ‘জাতীয় ঐক্যের’ যে আহ্বান জানিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং ‘জাতীয় ঐক্যে’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর যোগদানের বিষয়ে আমরা সম্মতি জ্ঞাপন করছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট