1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বান্দরবানের ঘটনাই প্রমাণ করে দেশের নিরাপত্তা ব্যবস্থা কত ভঙ্গুর : ফখরুল - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

বান্দরবানের ঘটনাই প্রমাণ করে দেশের নিরাপত্তা ব্যবস্থা কত ভঙ্গুর : ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৫২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বান্দরবানের ঘটনাই প্রমাণ করে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কত ভঙ্গুর।

রবিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সীমান্ত আজ আক্রান্ত। কিন্তু সরকার এই সমস্যা সমাধান করতে পারেনি। গত কয়েক দিনে বান্দরবানের থানায় আক্রমণ হয়েছে। কিন্তু এর কোনো প্রতিকার করতে না পেরে জঙ্গি নাটকের কথা বলছে সরকার।’

তিনি মন্তব্য করেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতাসীনরা তাদের নগ্ন থাবা বসিয়েছে। এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে ছাত্রলীগের নৈরাজ্য নেই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট