1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বন্যা পরিস্থিতির উন্নতির জন্য সশস্ত্র বাহিনীর উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা চলমান - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

বন্যা পরিস্থিতির উন্নতির জন্য সশস্ত্র বাহিনীর উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা চলমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সশস্ত্র বাহিনী অব্যাহতভাবে বন্যা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করে যাচ্ছে এবং বন্যা দুর্গত এলাকায় সব ধরণের সহযোগিতা ও সেবা প্রদান অব্যাহত রেখেছে।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বর্তমানে ৩৪টি ক্যাম্প, ২ হাজার ৮৮১ জন সদস্য, ১০০টি বোট ও ১০টি হেলিকপ্টার মোতায়েন রয়েছে।

জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে এবং বন্যা দুর্গত মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা, ঔষধ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে আজ সর্বমোট ৫ হাজার ১৮১ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

পাশাপাশি গত ২৪ ঘন্টায় সশস্ত্র বাহিনী কর্তৃক সর্বমোট ৫০ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪১, হাজার ৯৫৩ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ১ হাজার ১৫০ জনকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এসময় সশস্ত্র বাহিনী ১৬টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।

উল্লেখ্য, এ পর্যন্ত সশস্ত্র বাহিনী কর্তৃক প্রায় ৪২ হাজার ৮১৬ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, বন্যার্তদের মধ্যে প্রায় ২লাখ ৩৬ হাজার ২৩৮ প্যাকেট খাদ্য সামগ্রী ও প্রায় ২০ হাজার ৪১০ জনকে রান্না করা খাবার বিতরণ এবং ২৩ হাজার ৫৭০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির জন্য সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।

তথ্য সূত্র- আইএসপিআর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট