1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
‘পদত্যাগ’ করে বোনকে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

‘পদত্যাগ’ করে বোনকে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৪২৬ বার পড়া হয়েছে

ধানের শীষ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদত্যাগ’ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

একটি সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টারযোগে ঢাকা ক্যানটনমেন্টের দিকে যান। সেখান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তারা। এরপর তারা ভারতে চলে গেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করা হচ্ছে। সারাদেশ থেকে ছাত্র-জনতা ঢাকা আসছেন। এই গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়লেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট