1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নাশকতার ১২ মামলায় স্থায়ী জামিন পেলেন ইশরাক হোসেন - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নাশকতার ১২ মামলায় স্থায়ী জামিন পেলেন ইশরাক হোসেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নাশকতার ১২ মামলায় স্থায়ী জামিন পেলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার এসব মামলার শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

গত ২৯ ফেব্রুয়ারি নাশকতার এসব মামলায় ইশরাক হোসেন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান।

আজ মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক সব মামলায় তার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন।

ইশরাকের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিভিন্ন থানার নাশকতার এসব মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন ইশরাক হোসেন। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে নাশকতার এই ১২ মামলায় অস্থায়ী (অন্তর্বর্তীকালীন) জামিনের আবেদন মঞ্জুর করেন।

নাশকতার ১২টি মামলার মধ্যে পল্টন থানার ৭টি, রমনা থানার ৩টি ও মতিঝিল থানার দুটি মামলায় ইশরাকের জামিন হয়।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে ইশরাক হোসেনের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট