1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নাশকতার মামলায় বিএনপির ৩২ নেতাকর্মীর কারাদণ্ড - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

নাশকতার মামলায় বিএনপির ৩২ নেতাকর্মীর কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪১ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক : রাজধানীর হাজারীবাগ ও ভাটারা থানার দুই নাশকতার মামলায় বিএনপির ৩২ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ রায় ঘোষণা করেন। এর মধ্যে হাজারীবাগ থানার মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীকে দুই বছর ৩ মাসের কারাদণ্ড দেন ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজু আহমেদ, জিসান, কামাল উদ্দিন, জামাল প্রমুখ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাজারীবাগ এলাকায় বিএনপি নেতাকর্মীরা নাশকতা করেন। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক মো. অলিভ মাহমুদ বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন।

এদিকে, রাজধানীর ভাটারা থানা এলাকার নাশকতার মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোশাররফ হোসেন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. রহিম, আযহার আলম, আব্দুল লতিফ, দেলোয়ার মেম্বার প্রমুখ।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিএনপির নেতাকর্মীরা ভাটারা থানা এলাকায় বেআইনি সমাবেশ করে নাশকতা করেন। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট