1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
দুপুরে বিএনপির সমাবেশ, চলছে জাসাসের সাংস্কৃতিক পরিবেশনা - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

দুপুরে বিএনপির সমাবেশ, চলছে জাসাসের সাংস্কৃতিক পরিবেশনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০৭ বার পড়া হয়েছে

ধানের শীষ ডেস্ক : ‘বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে’ নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২ টা ৩০ মিনিট থেকে শুরু হবে- ‘গণ সমাবেশ’।

মঙ্গলবার সকাল ১১ টায় গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীবৃন্দ গান পরিবেশন করছেন। জাসাস আহবায়ক হেলাল খানের নেতৃত্বে এই পরিবেশনা হচ্ছে।

সমাবেশে প্রধান অতিথি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যগণসহ সিনিয়র নেতৃবৃন্দ।

সমন্বয় করবেন, বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল।

সঞ্চালনা করবেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক, তানভীর আহমেদ রবিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট