1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
দিল্লিসহ ৫ মিশনের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ - ধানের শীষ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

দিল্লিসহ ৫ মিশনের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ৫টি মিশনের রাষ্ট্রদূত/হাইকমিশনারকে বর্তমান দায়িত্ব ত্যাগ করে দেশে ফিরতে নির্দেশনা দেওয়া হয়েছে। ভারত, নিউইয়র্ক, ব্রাসেলস, অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারদের বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফিরতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ পৃথক পৃথক অফিস আদেশে এই নির্দশনা দেওয়া হয়।

যাদের ঢাকায় ফিরতে বলা হয়েছে তারা হলেন- হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি), রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত (জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক), রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ (বাংলাদেশ দূতাবাস ব্রাসেলস), হাইকমিশনার এম. আল্লামা সিদ্দিকী (ক্যানবেরা) ও রাষ্ট্রদূত রেজিনা আহমেদ (বাংলাদেশ দূতাবাস লিসবন)।

মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট