1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তাল ঢাবি - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তাল ঢাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৪৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তাল হয়ে ওঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। শিক্ষার্থীরা বলছে, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর উক্তিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে।

এর প্রতিবাদে রোববার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন হল থেকে বেরিয়ে প্রতিবাদ মিছিল করছেন শিক্ষার্থীরা।
এ সময় তারা ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সেখানে দেখা যায়, হাজী মুহম্মদ মুহসিন হল, সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু হল, জসিম উদদীন হলসহ সব হল থেকে শিক্ষার্থীরা হলপাড়ায় মিছিল নিয়ে এসে সমবেত হন। এছাড়াও শহীদুল্লাহ হল, জগন্নাথ হল, এফএইচ হল, একুশে হল, রোকেয়া হলের শিক্ষার্থীরা জড়ো হন টিএসসিতে।

পরে টিএসসি থেকে মিছিল নিয়ে তারাও হলপাড়া গিয়ে যোগ দেন। মেয়েদের তিনটি হল থেকে শিক্ষার্থীরা গেট ভেঙে বের হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ‘রাজাকারের বাচ্চা’ বলেছেন। একটি দেশের প্রধানমন্ত্রী কখনো সে দেশের ছাত্রজনতাকে রাজাকারের বাচ্চা বলতে পারেন না। তার এমন উক্তির প্রতিবাদে শিক্ষার্থীরা এতো রাতেও রাস্তায় নেমেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট