1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
তীব্র তাপপ্রবাহের কারণে রাজধানীর সমাবেশ স্থগিত করল বিএনপি - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

তীব্র তাপপ্রবাহের কারণে রাজধানীর সমাবেশ স্থগিত করল বিএনপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৪৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : গ্রীষ্মের চলমান তীব্র তাপপ্রবাহের কারণে রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু মিডিয়াকে এই তথ্য জানিয়েছেন। প্রেস রিলিজ দিয়ে বিষয়টি বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। গত ২০ এপ্রিল এ বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দেয় দলটি।

গ্রীষ্মের উত্তাপে পুড়ছে দেশ। এর মধ্যে বিএনপির ২৬ এপ্রিলের সমাবেশের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়ায়। বিএনপির এই ঘোষণার পর একই দিন রাজধানীতে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগও। তবে তীব্র গরমের কারণে গত ১৯ এপ্রিল সারা দেশে তিন দিনের জন্য সতর্কতামূলক ‘হিট অ্যালার্ট’ জারি করে আবহাওয়া অফিস। হিট অ্যালার্ট আজ (২২ এপ্রিল) থেকে আরও তিন দিন বাড়ানো হয়। এ অবস্থায় সমাবেশ স্থগিতের ঘোষণা দিলো বিএনপি।

মিন্টু বলেন, গরমে সতর্কতামূলক হিট অ্যালার্টের সময় বাড়ানোর কারণে সমাবেশ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এই ইস্যুতে সোমবার (২২ এপ্রিল) বিকাল ৫টায় নয়াপল্টনে বৈঠকে করে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, আবহাওয়া কিছুটা উন্নতি হলে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট