1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
তিন মাসে কারাগারে বিএনপির ১৩ নেতার মৃত্যু - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

তিন মাসে কারাগারে বিএনপির ১৩ নেতার মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন বিএনপির আরেক নেতা। তিনি হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি মহিপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার রংপুর কারাগারে অসুস্থ হয়ে মারা যান তিনি। এ নিয়ে গত তিন মাসে কারাগারে বিএনপির ১৩ জন নেতা মারা গেলেন।

এদিকে কারা কর্তৃপক্ষের অবহেলা এবং সুচিকিৎসার অভাবেই মনোয়ারুল ইসলামের ‘অকাল মৃত্যু’ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান দখলদার ও জুলুমবাজ সরকারের নিরবচ্ছিন্ন জুলুম-নির্যাতনে গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীরা একের পর এক কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। তারই ধারাবাহিকতায় কারাগারে মনোয়ারুল ইসলামের মৃত্যু হলো। এটি সরকারি অত্যাচারের আরও একটি মনুষ্যত্বহীন দৃষ্টান্ত। কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর হিড়িক চলছে। সরকারি নির্যাতন ও কারাকর্তৃপক্ষের অবহেলার কারণে কারাগারে বিএনপির অসুস্থ নেতাকর্মীরা অহরহ মৃত্যুর কোলে ঢলে পড়ছে।

রিজভী বলেন, কারাগারে নেতাদের মৃত্যুর বিষয়টি বিএনপিকে নিশ্চিহ্ন করার একটি নতুন অধ্যায়, যা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। চিকিৎসা না পেয়ে কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর জন্য বর্তমান সরকারই দায়ী। মনোয়ারুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট