1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ঢাকায় টিকিট কাউন্টারভিত্তিক বাস চলবে আজ থেকে - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ঢাকায় টিকিট কাউন্টারভিত্তিক বাস চলবে আজ থেকে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে চলা ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে চলবে। এভাবে চলবে প্রায় দুই হাজার ৬১০টি বাস। যাত্রীরা কাউন্টার থেকে টিকিট কেটে উঠবেন। আর সব বাস গোলাপি রঙের হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, গত ১৬ বছর ধরে নিয়মনীতির তোয়াক্কা না করে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহণ করেছে। এতে রুটে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী ওঠানামা করার কারণে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে। ১৯ ডিসেম্বর সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহণ সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির মালিকদের চালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের শুভ উদ্বোধনের মাধ্যমে প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকিট কাউন্টার ভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন।

চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাস টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে জানিয়ে সাইফুল আলম বলেন, এখন থেকে গাড়ি কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে। যাত্রীরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করবেন। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।

টিকিট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাসচালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে সাইফুল আলম বলেন, টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহণে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া পরিবহণ শ্রমিকরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন, তা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি এমএ বাতেন, কোষাধ্যক্ষ এএসএম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট