1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব : পার্থ - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব : পার্থ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

রবিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, অন্তর্বর্তী সরকার যতই সংস্কার করুক, সংস্কারের জন্য কাজ করুক, নির্বাচন ছাড়া তা পরিপূর্ণতা পাবে না। দেশের জনগণ তাকিয়ে আছে একটা নির্বাচনের দিকে।

দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট